Skip to content

Je Ankhite Ato Gan

Srikanta Acharya
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

যে আঁখিতে এত হাসি লুকানো কুলে কুলে কেন তার আঁখি-ধার, যে মনের আছে এত মাধুরী, সে কেন বয়েছে চলে ব্যথা ভার ৷ দীপের শিখায় এত আলো যে তবু কেন কাজলে যে কালো সে? একেলার ভালোলাগায় কি আসে! কেঁদে কেঁদে হতে চায় দু জনার ৷ সাগর কখনো চেয়ে দেখে না বুকে তার কি রতন রয়েছে, কাঙালের মত ফিরে ফিরে সে, ফিরে ফিরে অবহেলা সয়েছে ৷ প্রেম যদি ভরে এত সুধা গো তবু কেন হৃদয়ের ক্ষুধা গো? যে মেঘের রয়েছে এত মমতা, কেন তার বিদ্যুতে এত হাহাকার? যে আঁখিতে এত হাসি লুকানো কুলে কুলে কেন তার আঁখি-ধার, যে মনের আছে এত মাধুরী সে কেন বয়েছে চলে ব্যথা ভার!