Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Shukno Patar Nupur Paye
Indrani Sen
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
শুকনো পাতার নূপুর পায়ে
নাচিছে ঘুর্ণিবায়
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
শুকনো পাতার নূপুর পায়ে
নাচিছে ঘুর্ণিবায়
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
দীঘির বুকে শতদল দলি
ঝরায়ে বকুল-চাঁপার কলি
দীঘির বুকে শতদল দলি
ঝরায়ে বকুল-চাঁপার কলি
চঞ্চল ঝরনার জল ছলছলি
চঞ্চল ঝরনার জল ছলছলি
মাঠের পথে সে ধায়
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
বন-ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
বন-ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি-ধূসর কায়
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
ইরানি বালিকা যেন মরু-চারিণী
পল্লীর-প্রান্তর বনমনোহারিণী
ইরানি বালিকা যেন মরু-চারিণী
পল্লীর-প্রান্তর বনমনোহারিণী
ছুটে আসে সহসা গৈরিক বরণী
ছুটে আসে সহসা গৈরিক বরণী
বালুকার উড়নি গায়
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
শুকনো পাতার নূপুর পায়ে
নাচিছে ঘুর্ণিবায়
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়