Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Manush
Aadhpagla
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
কত প্রাণ ধূলোয় মিশে গেলো, বাড়ছে অভিশাপ
ধর্মটাকে পুঁজি করে, করছিস কেনো পাপ?
ধর্মযুদ্ধের নোংরা খেলায় মানবজাতির মান
নেমে গেলো অনেক নিচে, ভেঙ্গে খানখান।
বুলেট বোমা ছড়িয়ে রেখে, ভেবেছিস পাড় পাবি?
ধর্ম যদি মেনেই থাকিস তবে ঐ নরকেই যাবি।
রোজই তোদের খুনোখুনি
দেখছি কত লাশ
শিশুর রক্ত মুছে ফেলে
একটু তোরা হাস।
ধ্বংস হয় বাড়ি গাড়ি
প্রাণগুলো পুড়ে ছাই
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।
শান্তি যদি পেতেই চাস, মিলেমিশেই থাক
নোংরা মনের মানুষগুলো, নর্দমাতেই যাক।
পৃথিবীটা গোল না হয়ে যদি চারকোণা হতো
মানুষগুলো তবে চারকোণাতেই আটকে থেকে যেতো।
নিজের ধর্ম নিজের কাছে, নিজেরা নিয়েই থাক
জঙ্গিবাদ আর দুষ্টমন্ত্র এবার নিপাত যাক
রোজই তোদের খুনোখুনি
দেখছি কত লাশ
শিশুর রক্ত মুছে ফেলে
একটু তোরা হাস।
ধ্বংস হয় বাড়ি গাড়ি
প্রাণগুলো পুড়ে ছাই
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।