Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Belashuru (From "Belashuru")
Anindya Chatterjee
,
Suman Chatterjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
সকাল তোমায় দেবে আলো
পাটভাঙা রোদ্রের স্নান
দুপুর তোমায় দিলো আদর
আমাদের ছোট নদী গান
বিকেল তোমার কথামালা
খেলনা বাটির খোলা ছাদ
রাত্রি দেখেছে বোবা চোখে
পূর্ণিমা চৈত্রের চাঁদ
চলে গেছে গেছে যে দিন
মধুমাসের ছদ্মবেশ
তোমারও হাত দু'হাত জুড়ে
ফুল ছোঁড়ার বদঅভ্যেস
খেলা কি শেষ, নাকি বেলাশুরু?
খেলা কি শেষ, নাকি বেলাশুরু?
খেলা কি শেষ, নাকি বেলাশুরু?
খেলা কি শেষ, নাকি বেলাশুরু?
গোধূলি তোমায় দিলো স্মৃতি
হারিয়ে ফেলার শৈশব
সন্ধ্যে তোমাকে দিলো সাহস
দেখো তুমি পেরে যাবে সব
আকাশ তোমাকে দিক উড়াল
ডানা মেলা একা ঈশ্বর
একটু জিরিয়ে নাও তুমি
জীবন ফিরিয়ে দেবে ঘর
চলে গেছে গেছে যে দিন
মধুমাসের ছদ্মবেশ
তোমারও হাত দু'হাত জুড়ে
ফুল ছোঁড়ার বদঅভ্যেস
খেলা কি শেষ, নাকি বেলাশুরু?
খেলা কি শেষ, নাকি বেলাশুরু?
খেলা কি শেষ, নাকি বেলাশুরু?
খেলা কি শেষ, নাকি বেলাশুরু?