Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kichhu Kichhu
Subhamita Banerjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
কিছু কিছু,
কিছু কিছু
হায় রে কিছু কিছু থেকে যায়
যা কিছু যায় চলে
থেকে যাওয়ার কথা নয়
একদিন সব হারাতে হারাতে
তুমি আমি সেই স্বপ্ন-বাড়িতে
তুমি জানলার কাঁচে রাখছো চোখ
আমি নিঃশ্বাস ফেলছি রেলিংয়ে
মাগাজিনগুলো দেখছে তোমাকে
ওরা তোমার আঙুলগুলো চায়
দেওয়ালের মধ্যে দিয়েই হাঁটি
দরজার কোনো প্রয়োজনই নেই
আ হা হা হা...
প্রতি অবকাশে রোদ
ছুঁয়ে যায় পৌঁছে যায়
অনুমতি চায় এ রোদ
গতিপথ বদলে যায়
কিছু কিছু,
কিছু কিছু
হায় রে কিছু কিছু থেকে যায়
যা কিছু যায় চলে
থেকে যাওয়ার কথা নয়
আরো একদিন তোমাকে নিয়ে
চলে যাবো সেই স্বপ্ন-বাড়িতে
বৃষ্টির দিনে কাদা লাগিয়ে
ফিরবো বাড়ি ছাতা হারিয়ে
কাঁপছিল তাই ধরা পড়েনি
কাছে পেয়ে তো জড়িয়ে ধরেনি
খুলে রাখছিল শব্দগুলো সব
তবু কেউ কেন থামতে বলেনি
আ হা হা হা...
প্রতি অবকাশে রোদ
ছুঁয়ে যায় পৌঁছে যায়
অনুমতি চায় এ রোদ
গতিপথ বদলে যায়
কিছু কিছু
কিছু কিছু
হায় রে কিছু কিছু থেকে যায়
যা কিছু যায় চলে
থেকে যাওয়ার কথা নয়
যা কিছু যায় চলে
থেকে যাওয়ার কথা নয়
কিছু কিছু
আ... আ... আ...