Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Bharat Amar Bharatbarsha
Manna Dey
Popularity · Moderate
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লভিয়া জন্ম
ধন্য হয়েছি ধন্য গো
ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লভিয়া জন্ম
ধন্য হয়েছি ধন্য গো
কিরীটধারিণী তুষারশৃঙ্গে
সবুজ সাজানো তোমার দেশ
তোমার উপমা তুমিই তো মা
তোমার উপমা তুমিই তো মা
তোমার রূপের নাহি তো শেষ
সঘন গহন তমসা সহসা
আসে যদি নেমে আকাশে তোর
হাতে হাত রেখে মিলি একসাথে
আমরা আনিব নতুন ভোর
ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লভিয়া জন্ম
ধন্য হয়েছি ধন্য গো
শক্তিদায়িনী দাও মা শক্তি
ঘুচাও দীনতা ভীরু আবেশ
আঁধার রজনী ভয় কি জননী
আঁধার রজনী ভয় কি জননী
আমরা বাঁচাব এ মহাদেশ
রবীন্দ্রনাথ, বিবেকানন্দ
বীর সুভাষের মহান দেশ
নাহি তো ভাবনা করি না চিন্তা
হৃদয়ে নাহি তো ভয়ের লেশ
ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লভিয়া জন্ম
ধন্য হয়েছি ধন্য গো
ধন্য হয়েছি ধন্য গো
ধন্য হয়েছি ধন্য গো