Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
E Maya Proponchomoy
Project Maya
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
মাতৃসাজে সেজেছিস, মা
করিতে স্নেহের অভিনয়
কর্মক্ষেত্রে কর্মসূত্রে
আমি তোর সেজেছি তনয়
এই নাটকের এই অঙ্কে
স্থান পেয়েছি, মা, তোর অঙ্কে
হয়তো যাবো পর অঙ্কে
পর অঙ্কে পুত্র সেজে
এ মায়া প্রপঞ্চময়
এ মায়া প্রপঞ্চময়
ভব রঙ্গমঞ্চ মাঝে
রঙ্গের নট নটবর হরি
যারে যা সাজান, সে তাই সাজে
এ মায়া প্রপঞ্চময়
এ মায়া প্রপঞ্চময়
কর্মক্ষেত্রে জীবমাত্রে মায়াসূত্রে সবাই গাঁথা
কেহ পুত্র, কেহ মিত্র, কেহ ভার্যা, কেহ ভ্রাতা
কেউ সেজে এসেছেন পিতা
কেহ স্নেহময়ী মাতা
কত রঙ্গের অভিনেতা
আছেন কত সাজ সেজে
যার যখন হতেছে সাঙ্গ
এ রঙ্গভূমির অভিনয়
কাকস্য পরিবেদনা
তখন সে আর কারো নয়
যার যখন হতেছে সাঙ্গ
এ রঙ্গভূমির অভিনয়
কাকস্য পরিবেদনা
তখন সে আর কারো নয়
কোথা রয় প্রেয়সীর প্রণয়
পুত্র কন্যার কাতর বিনয়
কোথা রয় প্রেয়সীর প্রণয়
পুত্র কন্যার কাতর বিনয়
শোনে না সে কারো অনুনয়
চলে যায় সাজশয্যা থেকে
না হইলে কর্মশেষ
কত যাবো, মা, কত আসবো?
সঙ সেজে সংসার মাঝে
কত হাসবো, কত কাঁদবো?
ভূষণ বলে যবে আসবো
মায়ামোহ তবে নাশবো
মহাযোগে তবে বসবো
মিশবো হরির পদরজে
এ মায়া প্রপঞ্চময়
এ মায়া প্রপঞ্চময়
ভব রঙ্গমঞ্চ মাঝে
রঙ্গের নট নটবর হরি
যারে যা সাজান, সে তাই সাজে
এ মায়া প্রপঞ্চময়
এ মায়া প্রপঞ্চময়
এ মায়া প্রপঞ্চময়
এ মায়া প্রপঞ্চময়