Skip to content

Pherano Jabe Na Aar

Hemanta Kumar Mukhopadhyay
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ফেরানো যাবে না আর চোখ কার নীল চোখ দেখি ফেরানো যাবে না আর চোখ কার নীল চোখ দেখি আকাশের সাথে ওই কোনো মিল নেই তবুও ওর নীল চোখে কতবার গোধূলির রঙিন নেশার ঘোরে চলে যায় দিন ওই তো ওখানে কতবার রাত নেমে আসে তারায় তারায় ফেরানো যাবে না আর চোখ কার নীল চোখ দেখি এই তো সেদিন তার আঙিনার মাঝ পথ দিয়ে হাতের আড়ালে ঢেকে পায়ে পায়ে চলে ছিল নিয়ে সে প্রদীপ আঁধারের মাঝে তার মুখখানি আলো যেন সাগরের মাঝে কোনো দ্বীপ সাগরের মুখোমুখি দাঁড়িয়েছি আমি যেন কত ঢেউ, আরো ঢেউ ঢেউয়ের পরেতে ঢেউ ফিরে যায় তীরের সীমায় এসে ভেঙ্গে একাকার হয়ে ফিরে যায় আমার মনের কথা জানা গেছে বুঝি ফেরানো যাবে না আর চোখ কার নীল চোখ দেখি ফেরানো যাবে না আর চোখ কার নীল চোখ দেখি