Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Shohage Adore
Anupam Roy
Popularity · Moderate
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই
স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই
ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো
কেউ বসে আছে তোমার অপেক্ষায়
আধখানা ভোরে আলোরেখা হয়ে ভালোবেসে যাই
কোলাহলে মাথা তুলে হাঁটি
কানে লেগে থাকে তোমার গলার স্বর
মোলায়েম রুমাল রোদে পরিপাটি
আমার প্রেমে লুকিয়ে ঈশ্বর
তোমার জানলায় কেউ তারা গোনে তোমার অপেক্ষায়
শিশিরের রাতে ঢাকা টেনে দিয়ে ভালোবেসে যাই
হাওয়া তাকে এনে দিলো ডালপালা
আবছা হয়ে আসছে অহংকার
ভালো লাগে পতুল পতুল এই খেলা
এর নাম কেউ রেখেছে সংসার
তাই বারান্দায়
কেউ পথ চেয়ে তোমার অপেক্ষায়
সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই
স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই
ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো
কেউ বসে আছে তোমার অপেক্ষায়
আধখানা ভোরে আলোরেখা হয়ে ভালোবেসে যাই