Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
AWAAZ UTHA
HANNAN & SnareByt
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো
মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা'আল্লাহ্
আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় এত রক্ত কাগো আওয়াজ উডা বাংলাদেশ
আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় গুল্লি করলো কেডা
আওয়াজ উডা বাংলাদেশ
আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় এত রক্ত কাগো আওয়াজ উডা বাংলাদেশ
আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় গুল্লি করলো কেডা
আওয়াজ উডা বাংলাদেশ
আমরা বলে রাজাকার কয় দি দেশের রাজাকার
ছাত্র আওয়াজ না উডাইলে দেশের ভিত্রে হাহাকার
গদিত বইসে স্বৈরাচার কত কিছু শইয়া আর
তর পজিশন টিক্কা থাকবো কত ভাই ক মইরা আর
নামসি বুকে পতাকা দেশ বেচতাসোস কয় টেকা?
সিলেট যহন ডুইব্বা গেসে পানি আইসে কইথেকা?
আবু সাঈদরে গুল্লি করলি অডার পাইলি কইথেকা?
এবার রাস্তায় লাখো সাঈদ কইলজা থাকলে ঠেকাগা!
আমার বইন যে মাইরা দিলি তর ঘরের টা মারতি তুই
তর না দেইক্ষা মাইরা দিলি নিজের ওইলে পারতি তুই
হকের কেউ খাইয়া লাইলে এমনে কি আর ছাড়তি তুই
একটা মারবি দশটা পাডাম আর কয়ডারে মারবি তুই
শহিদ হইলো আবু সাইদ এরপর গেলো আসিফ ও
রাফি গেলো তারও পরে গেলো ওয়াসিম আদনান ও
সোনার বাংলা রইয়া যাইবো সোনার ছেলে বাদ্দা গো
কাপুরুষ এর পরিচয় তগো কইলজা রাখসি মাপ দা গো
ছাত্র ছারা লীগ হয় নাই তর লীগের কামডা ঠিক হয় নাই
স্বাধীন বাংলা কইসে খালি বাংলা আর স্বাধীন হয় নাই
দেশ টা কারো বাপের একা ওর বাপে কইয়া যায় নাই
হের বাপে যা কইরা গেসে হের ভিত্রে এডি রয়া নাই
যেউ বুকে কালকে মেডেল ঝুলবো ওই বুকে আজকে গুল্লি কে
কথা হইলো মুরদার দেশে ন্যায় এর আওয়াজ তুলবি কে
৫২'র টা ভুলতারি নাই ২৪ এর টা ভুলবি কে
শিক্ষার মাজা ভাংগবি তাইলে স্কুল কলেজ খুল্লি কে!
বাংগালী ত বোকা ভাই পায়ে পায়ে ধোকা খাই
এত বছর চুইশ্শা খাইসোস পরের পাচে ও তরে চাই
ঘরের সন্তান যে ঘরে নাই এই চিন্তা আপায় করে নাই
কত ঝড় যে আইলো গেলো চেয়ার আপার লরে নাই
না কোন লীগের আমরা না আইসি কোন দলের তে
নামসি রাস্তায় কাফোন মাথায় টাইন্না আনুম তলের তে
সাইদ আমি গুল্লি লমু হাসি মুখে নলের তে
Student গো আওয়াজ ডাবা command আইসে দলের তে?
আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় এত রক্ত কাগো আওয়াজ উডা বাংলাদেশ
আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় গুল্লি করলো কেডা
আওয়াজ উডা বাংলাদেশ
আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় এত রক্ত কাগো আওয়াজ উডা বাংলাদেশ
আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় গুল্লি করলো কেডা
আওয়াজ উডা
জয় বাংলা জয় বাংলা
স্বাধীন করো স্বাধীন করো
বাংলাদেশ বাংলাদেশ
বীর বাঙ্গালী অস্ত্র ধরো
বাংলাদেশ স্বাধীন করো