Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Baba Tumi Probashe
Mujahidul Islam
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ভাইয়া আমি বাবার সাথে বলবো না আর কথা
দূর প্রবাসে গিয়ে কেন দিলো আমায় ব্যথা
আমি তো খুব ছোট্ট মানুষ ছোট্ট আমার বুক
কান্না পেলে কার কোলেতে লুকাই আমি মুখ
কান্না পেলে কার কোলেতে লুকাই আমি মুখ
প্রবাস মানে বুক ভরা বলতে না পারা দুঃখ
প্রবাস মানে হারিয়ে যাওয়া এক জীবনের সুখ
প্রবাস মানে বুক ভরা বলতে না পারা দুঃখ
প্রবাস মানে হারিয়ে যাওয়া এক জীবনের সুখ
কতদিন হলো বাবার কাছে বায়না ধরি না
কতদিন হলো বাবার কোলে ঘুমিয়ে পড়ি না
কতদিন হলো বাবার সাথে অভিমান করি না
বাবার হাতটি শক্ত করে ধরতে পারি না
কতদিন হলো বাবা বলে ডাকতে পারি না
বাবার আদর স্নেহ গায়ে মাখতে পারি না
আমি তো খুব ছোট্ট মানুষ ছোট্ট আমার বুক
কান্না পেলে কার কোলেতে লুকাই আমি মুখ
কান্না পেলে কার কোলেতে লুকাই আমি মুখ
প্রবাস মানে বুক ভরা বলতে না পারা দুঃখ
প্রবাস মানে হারিয়ে যাওয়া এক জীবনের সুখ
প্রবাস মানে বুক ভরা বলতে না পারা দুঃখ
প্রবাস মানে হারিয়ে যাওয়া এক জীবনের সুখ
শোন রে আমার প্রাণের প্রিয় ও ছোট্ট ভাই
তোরই মতো বাবার জন্য আমিও কষ্ট পাই
তোর আমারই মতো জানিস বাবার মন কাঁদে
কিন্তু সবার সব প্রয়োজন থাকে বাবার কাঁধে
রাগ করি না ভাইটি আমার দোয়া করিস খুব
প্রবাস মানে বুক ভরা বলতে না পারা দুঃখ
প্রবাস মানে হারিয়ে যাওয়া এক জীবনের সুখ
প্রবাস মানে বুক ভরা বলতে না পারা দুঃখ
প্রবাস মানে হারিয়ে যাওয়া এক জীবনের সুখ
বাবা মানে কষ্ট লুকিয়ে রাখা সকলের খোঁজ
বাবা মানে সবার জন্য নিজেকে পোড়ানো রোজ
বাবা মানে আমার প্রথম শৈশব বন্ধু
বাবা মানে সীমাহীন এক মমতার সিন্ধু
বাবা মানে মনের কোঠায় হাজার অতীত স্মৃতি
বাবা মানে অনেক স্নেহ ভালোবাসা প্রীতি
বাবা মানে বাবা শুধু নেই তুলনা যেন
বাবা আমি তোমায় হারাতে চাই না কোনদিনও