Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aaloker Ei
Kishore Kumar
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে
আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে
এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও
বিশ্বহৃদয়-হতে-ধাওয়া
আলোয়-পাগল প্রভাত হাওয়া
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আজ. নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও
মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও
নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও
মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও
আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান
তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান
তারে আনন্দের এই জাগরণী ছুঁই'য়ে দাও
বিশ্বহৃদয়-হতে-ধাওয়া
প্রাণে-পাগল গানের হাওয়া
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও