Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Amar Chalaki
Anupam Roy
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
যদি তোমার কথা লিখি
তুমি শুনতে চাইবে কি?
তুমি ভাবো আমার চালাকি
যদি তোমার কথা লিখি
তুমি শুনতে চাইবে কি?
তুমি ভাবো আমার চালাকি
পরিধির বাইরে আমি
হাঁটছি দেখো আমার সাহস
এত ভুল মানুষ করে
তবু যেন সব আমারই দোষ
আমি কি এতই খারাপ, মন্দ, বাজে?
লাগবে না আমাকে কি কোনো কাজে?
লাগবে না আমাকে কি কোনো কাজে?
যদি তোমার জলে নামি
তুমি পুলিশ ডাকবে কি?
এ তো নয় আমার চালাকি
যদি তোমার জলে নামি
তুমি পুলিশ ডাকবে কি?
এ তো নয় আমার চালাকি
আলাপের দিনগুলোতে
দেখতে পেলেই সোনার মোহর
বেরসিক পাচ্ছি এখন
যখন তখন তোমার খবর
তাই কি ওই যে বাসের জানলা ধারে
রুমালে মুছলে দু'চোখ কান্না বাড়ে
রুমালে মুছলে দু'চোখ কান্না বাড়ে
তোমাকে কি দেখতে পারি?
লাল পাড় সাদা শাড়ি
আমার কি ইচ্ছে করে না?
পোড়া প্রেম হলুদ ধোঁয়া
আমি খুব ফালতু গোঁয়ার
কিছুতেই থামতে জানি না
পরিধির বাইরে আমি
হাঁটছি দেখো আমার সাহস
এত ভুল মানুষ করে
তবু যেন সব আমারই দোষ
শেষমেশ সেই তো আবার ডাকলে কাছে
আমাকে রাখলে গোপন পাতার ভাঁজে
আমাকে রাখলে গোপন পাতার ভাঁজে