Skip to content

Jhilmil Jhauyer Bone

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ঝিলমিল ঝাউয়ের বনে ঝিকিমিকি তার ফাঁক দিয়ে যে চাঁদ মারে উঁকি ও চাঁদ বড় প্রিয়, আমায় ধরো দেখি পাবে না, পাবে না দিয়ে যাব ফাঁকি আহা রে, ধরা তো দেব না আহা রে, আমায় পাবে না, পাবে না আহা রে, আমি ধরা তো দেব না আহা রে, আমায় পাবে না, পাবে না আহা আহা আহা আহা আহা ঝিলমিল ঝাউয়ের বনে ঝিকিমিকি ও চাঁদ তুমি মেঘ, আমি লুকোচুরি খেলা খেলি যে সারাবেলা, খেলি যে সারাবেলা ও চাঁদ তুমি মেঘ, আমি লুকোচুরি খেলা খেলি যে সারাবেলা, খেলি যে সারাবেলা তোরই রঙ নিয়ে আমি যে রঙ্গিলা হয়েছি রঙ্গিলা, হয়েছি রঙ্গিলা দিন দিন রজনী এমনই পোহাবে ছুঁই ছুঁই করেও ছোঁয়া নাহি যাবে আমি তবু তোমারে মনে মনে ডাকি পাবে না, পাবে না দিয়ে যাব ফাঁকি আহা রে, ধরা তো দেব না আহা রে, আমায় পাবে না, পাবে না আহা রে, আমি ধরা তো দেব না আহা রে, আমায় পাবে না, পাবে না আহা আহা আহা আহা আহা ঝিলমিল ঝাউয়ের বনে ঝিকিমিকি মাঝে মাঝে কাঁদি গো বর্ষা হয়ে অঝোর ঝরিয়ে, অঝোর ঝরিয়ে মাঝে মাঝে কাঁদি গো বর্ষা হয়ে অঝোর ঝরিয়ে, অঝোর ঝরিয়ে তুমি বিনা ভরসা আর কি নিয়ে হৃদয় ভরিয়ে, হৃদয় ভরিয়ে যুগ যুগ তবু এ লুকোচুরি খেলা আকাশের নদীতে তুমি বেয়ে যাবে ভেলা এই শুধু সান্ত্বনা, মাঝে মাঝে থাকি পাবে না, পাবে না দিয়ে যাব ফাঁকি আহা রে, ধরা তো দেব না আহা রে, আমায় পাবে না, পাবে না আহা রে, আমি ধরা তো দেব না আহা রে, আমায় পাবে না, পাবে না আহা রে, আমি ধরা তো দেব না আহা রে, আমায় পাবে না, পাবে না আহা রে।
Jhilmil Jhauyer Bone — Sabita Chowdhury | LyricDive