Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
.Hoye Jabe Bebostha
Suman Chatterjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
হয়ে যাবে ব্যবস্থা, মিটে যাবে সব
টাকা যদি থাকে, তবে সবই সম্ভব
তাছাড়াও যদি থাকে সরকারে হাত
ঘটে যাবে ভোজবাজি, দিন হবে রাত
ওরা দেবে প্রস্তাব, এরা দেবে সায়
এইভাবে দিন আসে, আর দিন যায়
এইভাবে চাপা পড়ে যায় কঙ্কাল
কবরে ঘাস গজায়, দেখে মহাকাল
কোথায় কবর হলো, হৃদয় কোথায়?
ঘুমোও প্রেমিক তুমি খুনের প্রথায়
প্রেমিক কমলো এক, নাম গেল ছাঁটা
প্রেম হলো সেই পাখি, ডানা যার ছাঁটা
উড়বে কী করে পাখি, কোথায় পালাবে?
পাখিদের ওড়াউড়ি ওরা সামলাবে
চিৎপুরে হবে দেখুন রেজওয়ান পালা
গুনগুন করে মরে বুড়ো গানওলা
হয়ে যাবে ব্যবস্থা, মিটে যাবে সব
টাকা যদি থাকে, তবে সবই সম্ভব
তাছাড়াও যদি থাকে সরকারে হাত
ঘটে যাবে ভোজবাজি, দিন হবে রাত
ওরা দেবে প্রস্তাব, এরা দেবে সায়
এইভাবে দিন আসে, আর দিন যায়
এইভাবে চাপা পড়ে যায় কঙ্কাল
কবরে ঘাস গজায়, দেখে মহাকাল
কোথায় কবর হলো, হৃদয় কোথায়?
ঘুমোও প্রেমিক তুমি খুনের প্রথায়
প্রেমিক কমলো এক, নাম গেল ছাঁটা
প্রেম হলো সেই পাখি, ডানা যার ছাঁটা
উড়বে কী করে পাখি, কোথায় পালাবে?
পাখিদের ওড়াউড়ি ওরা সামলাবে
চিৎপুরে হবে দেখুন রেজওয়ান পালা
গুনগুন করে মরে বুড়ো গানওলা
হয়ে যাবে ব্যবস্থা, মিটে যাবে সব
টাকা যদি থাকে, তবে সবই সম্ভব
তাছাড়াও যদি থাকে সরকারে হাত
ঘটে যাবে ভোজবাজি, দিন হবে রাত
ওরা দেবে প্রস্তাব, এরা দেবে সায়
এইভাবে দিন আসে, আর দিন যায়
এইভাবে চাপা পড়ে যায় কঙ্কাল
কবরে ঘাস গজায়, দেখে মহাকাল