Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aaj Abar Sei Pathei
Nachiketa Ghosh
,
Manna Dey
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কত সুর, কত গান মনে পড়ে গেল
বলো, ভালো আছো তো?
বলো, ভালো আছো তো?
ক'দিন আগে এমন হলে ক'টা দিন আরও বেশী পেতাম
আরও আকাশ, আরও বাতাস লিখে দিতো তোমারই নাম
শুধু আমি নয়, ওরা সবাই ডেকে ডেকে বলে যেতো
বলো, ভালো আছো তো?
বলো, ভালো আছো তো?
জানি তোমায় আপন ভাবার কোনো অধিকার নেই যে গো আর
এও জানি দেখা হওয়াই কত বড় ভাগ্য আমার
শুধু বলো, আজ আমায় ভুলে সুখী তুমি হয়েছো কত?
বলো, ভালো আছো তো?
বলো, ভালো আছো তো?
আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কত সুর, কত গান মনে পড়ে গেল
বলো, ভালো আছো তো?
ভালো আছো তো?
ভালো আছো তো?
বলো, ভালো আছো তো?