Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Shotto Hok
Road 31
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
যদি একটিবার ভাবতে পারি
আমাদের সব স্বপ্নের আড়ালে
লুকিয়ে থাকা এ পৃথিবী
যেখানে শীতার্ত রাতের শেষে
ক্ষুধার্ত শিশু একা পড়ে রয়
শুধু বেঁচে থাকার স্বপ্নে
অসীম পৃথিবীর বুকে
যার আশ্রয় কেবল নির্দয় ভূমিতে
অর্থহীন জন্মটাই যার অভিশাপ
আগন্তুক সমাপ্তির অপেক্ষায় কাটে সবটুকু দুঃসময়
নিঃশব্দ কান্নায় বহুক্ষণ
আমার ঘুমন্ত বোধ যেন
তাতে অনুতপ্ত হয়
যেন ক্লান্ত হয় আমার অনিঃশেষ চাওয়া
সীমাহীন পাওয়ার অভিলাস
তৃপ্ত হয় অতৃপ্ত অবাধ্য শূন্যতা
জীবন্ত হয় নিষ্প্রাণ
যেন বিশুদ্ধ রোদে আবার
উষ্ণ হয় পৃথিবী
শুধু একটিবার সত্য হোক
চিরন্তন সব সত্যের বাইরে
অন্যরকম এক পৃথিবী
শাশ্বত মুক্তির আলোয়
উদ্ভাসিত হোক অনন্ত আঁধার
অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল
সব মিথ্যা শ্রেষ্ঠত্ব হোক অবনত
শান্ত হোক সব যন্ত্রণাবিদ্ধ আত্মা
অবারিত হোক নির্মল বোধ
সবুজের ওপারে হোক এক অন্য সূর্যোদয়
পৃথিবী হোক নির্ভয় আশ্রয়
পূর্ণ হোক সব নির্মোহ হৃদয়
শুদ্ধ হোক আমার পৃথিবী
সমাপ্ত হোক সব অসমাপ্ত কান্না
সত্য হোক আমার এই প্রার্থনা