Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tumi Nirmolo koro
Chandrabali Rudra Dutta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে

তব পূণ্য-কিরণ দিয়ে যাক মোর মোহ-কালিমা ঘুচায়ে
মলিন মর্ম মুছায়ে

লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আঁধারে
জানি না কখন ডুবে যাবে কোন অকুল-গরল-পাথারে

প্রভু, বিশ্ব-বিপদহন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা
তব শ্রীচরণ তলে নিয়ে এস মোর মত্ত-বাসনা গুছায়ে
মলিন মর্ম মুছায়ে
তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে
আছ অনল-অনিলে, চির নভোনীলে, ভূধর-সলিলে, গহনে
আছ বিটপীলতায়, জলদের গায়, শশী-তারকায়, তপনে

আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরিব কাঁদিয়া
আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে, বুঝায়ে