Gram Chara Ai Ranga Mati
Coromandel Express
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে পায়ে পায়ে ধরে
মরি হায়! হায়! রে
ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে পায়ে পায়ে ধরে
মরি হায়! হায়! রে
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
যায় রে কোন চুলায় রে
আমার মন ভুলায় রে
ও কোন বাঁকে কি ধন দেখাবে
কোনখানে কি দায় ঠেকাবে
কোন বাঁকে কি ধন দেখাবে
কোনখানে কি দায় ঠেকাবে
কোথায় গিয়ে শেষ মেলে যে
কোথায় গিয়ে শেষ মেলে যে
ভেবেই না কুলায় রে
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে