Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chhutir Ghonta
The Platform Live feat. Kaaktaal
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আজ কালো কাক সব কালো মেঘ মেখে ভিজুক
স্বচ্ছ মরিচবাতিতে এই শহরটা সাজুক
তুমি জানালা খুলে মুখ ফিরিয়ে লাজুক
আমি এক কাপ কফি হাতে নিয়ে আজ ভাবুক
দ্যাখো আমার পানে চোখ চেয়ে হে মেঘ
তোমার সাথে আমার কতো মিল
আকাশ ছেড়ে মাটির কাছাকাছি
যেন একটু বেশি রঙিন
আমার জানালায় – সাদাকালো মেঘ উঁকি দিয়ে উড়ে যায়
তোমার এ শহর বৃষ্টিতে ভিজে জলরঙে মিশে
অলিগলি আর ফুটপাতে বসে বহুদিন জমা কষ্ট ঝড়িয়ে কাঁদুক।
আমার জানালায় – সাদাকালো মেঘ উঁকি দিয়ে উড়ে যায়
তোমার এ শহর বৃষ্টিতে ভিজে জলরঙে মিশে
অলিগলি আর ফুটপাতে বসে বহুদিন জমা কষ্ট ঝড়িয়ে কাঁদুক।
আজ ঐ আকাশে ছুটির ঘণ্টা বাজুক
আজ এই শহরে ছুটির ঘণ্টা বাজুক।।
আজ ঐ আকাশে ছুটির ঘণ্টা বাজুক
আজ এই শহরে ছুটির ঘণ্টা বাজুক।।
Music
তুমি হাত বাড়িয়ে শহরটাকে সান্ত্বনা দাওনি
তুমি কান পেতে কখনও তার কান্না শোনোনি
তুমি আকাশ পানে ডানা মেলে বৃষ্টি ছুঁয়েছ
তবু দেয়াল বেয়ে গড়িয়ে পড়া অশ্রু চেননি
আমার জানালায়- জলে ভেজা মেঘ গল্প শুনিয়ে যায়
তোমার এ শহর – কালো ধোঁয়া আর কালো মেঘে ঢাকা
পিচঢালা পথে কনক্রিটে মাখা বহুদিন জমা দুঃখ ঝড়িয়ে কাঁদুক।
আমার জানালায় – সাদাকালো মেঘ উঁকি দিয়ে উড়ে যায়
তোমার এ শহর বৃষ্টিতে ভিজে জলরঙে মিশে
অলিগলি আর ফুটপাতে বসে বহুদিন জমা কষ্ট ঝড়িয়ে কাঁদুক।
আজ ঐ আকাশে ছুটির ঘণ্টা বাজুক
আজ এই শহরে ছুটির ঘণ্টা বাজুক।।