Skip to content

Hridoy Jure Tumi

Munaem Billah
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

শিশির ভেজা সবুজ ঘাসে হাঁটবো যখন থেকো পাশে দেখবো দুজন প্রথম কিরণ সূর্য যখন মুচকি হাসে ।। দিনের শুরু থেকে শেষে থেকো তুমি আমার পাশে ভালবেসে ভালবেসে চলো হারাই প্রেমের দেশে ।। উদাস হৃদয় জুড়ে তুমি হয়ে এলে শীতলতা তোমার ব্যথায় হই ব্যথিত বাড়ে মনের ব্যকুলতা ।। তোমার ছবি আছে আঁকা আমার হৃদয়ের বামপাশে দিনের শুরু থেকে শেষে থেকো তুমি আমার পাশে ভালবেসে ভালবেসে হারাই চলো প্রেমের দেশে ।। ধরার মাঝে শুধু তুমি হলে আমার প্রিয়তমা প্রণয় মাখা যত কথা তোমার জন্য আছে জমা ৷। দুজন দুজনার ছায়া হবো যতদিন-না মরণ আসে দিনের শুরু থেকে শেষে থেকো তুমি আমার পাশে ভালবেসে ভালবেসে চলো হারাই প্রেমের দেশে ।।