Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Jwole Ghor
Nachiketa Chakraborty
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
জ্বলে ঘর, কার ছাই উড়ে?
জমানো দিন নিঃশ্বাসে পোড়ে
জ্বলে ঘর, কার ছাই উড়ে?
জমানো দিন নিঃশ্বাসে পোড়ে
পুড়ছে রাত্রি দিন
নিভৃতে অন্তহীন
বেনাম স্বপ্ন আর
ফুরোনো গল্প তার
হয় শেষ অবশেষ
হয় শেষ অবশেষ
জ্বলে ঘর, কার ছাই উড়ে?
জমানো দিন নিঃশ্বাসে পোড়ে
কিছু কিছু গল্প
সাথী হয়ে যায়
কিছু কিছু গল্প
সাথী হয়ে যায়
পিছু পিছু হেঁটে যায়
শ্রান্ত দু'পায়
জীবন তরণী তবু
থমকে কি যায়?
বুকের গহনে
স্মৃতির দহনে
কুড়োনো স্বপ্ন আর
না বলা গল্প তার
হয় শেষ অবশেষ
হয় শেষ অবশেষ
উদাসী বাঁশির ডাকে
সন্ধ্যা নামে
উদাসী বাঁশির ডাকে
সন্ধ্যা নামে
স্বপ্নেরা মিশে যায়
রক্তে, ঘামে
হারায় ঠিকানা চিঠি
বন্দী খামে
পুড়ছে রাত্রি দিন
নিভৃতে অন্তহীন
বেনাম স্বপ্ন আর
ফুরনো গল্প তার
হয় শেষ অবশেষ
হয় শেষ অবশেষ