Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nil Digonte Oi Phuler Agun Laglo
Swagatalakshmi Dasgupta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
নীল দিগন্তে
ওই ফুলের আগুন লাগল, লাগল
নীল দিগন্তে
বসন্তে সৌরভের শিখা জাগল
বসন্তে সৌরভের শিখা জাগল
নীল দিগন্তে
ওই ফুলের আগুন লাগল, লাগল
নীল দিগন্তে
আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগল
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগল
সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল
নীল দিগন্তে
ওই ফুলের আগুন লাগল, লাগল
নীল দিগন্তে
নীল দিগন্তে
নীল দিগন্তে, মোর বেদনখানি লাগল
অনেক কালের মনের কথা জাগল
এলো আমার হারিয়ে যাওয়া
কোন ফাগুনের পাগল হাওয়া
বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগল
এই ফাগুনে আপনাকে সে মাগল
সর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগল
নীল দিগন্তে
ওই ফুলের আগুন লাগল, লাগল
নীল দিগন্তে