Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Premer Shohore
Swayam
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
তোমারই জন্য আমি আজ
খোলা আকাশে বন্দি
চোখের অন্ধকার ভরো তুমি
যেন নিঝুম জোনাকি
গুঞ্জন মেঘ তিমির প্রেম শিখিয়ে যায়
নীরব চাঁদ আমার রাত হাসতে চায়
তুমি দিগন্তে, অজানা ছন্দে
বদ্ধ বাতাসে মিশে যাও
রোজকার গল্প
আটকে থাকি traffic jam-এ
এই একই রাস্তায়, প্রেমের শহরে
এগিয়ে যাই অল্প
তাও তোমার রং টেনে দেয়
অসীম নির্দয় সীমান্ত, মনের শহরে
লুকোনো কত চিঠি, অনূদিত কথা
বইয়ের ভাঁজে গুপ্ত
যা হয়েছে শুরু, তোমাকে দিয়ে তাতে
আমি যে আসক্ত
মাঝরাতের গানে খুঁজি তোমাকে
অনুরাগ ভেসে যায় তারার ঝলকে
মন নিমগ্ন, স্বপ্ন ভগ্ন
বর্ণের ভিড়ে হারিয়ে যাই
রোজকার গল্প
আটকে থাকি traffic jam-এ
এই একই রাস্তায়, প্রেমের শহরে
এগিয়ে যাই অল্প
তাও তোমার রং টেনে দেয়
অসীম নির্দয় সীমান্ত, মনের শহরে