Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Shochcho Manush
রক্স্টার্টা
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
সাজানো বাগানে সে থাকে নীরবে
আঁধার রাতে সে রাজপথ ধরে চলে
মনের কোণায় শৈশবের স্মৃতি
তীব্র আবেগে ধরে রাখে তার হাত দুটি
সে দেখে
সে বোঝে
সে জানে
সে হবে স্বচ্ছ মানুষ
সে দেখে
সে বোঝে
সে জানে
সে হবে স্বচ্ছ মানুষ
সব উল্লাস শেষে রাত্রির ঠাণ্ডা হাওয়ায়
সম্ভাবনার পথে সে হাঁটে নিশ্চুপ
প্রভাতের রক্তে রাঙা নতুন দিনের আগমন
নতুন কবিতা খুলে সে
পেতে চায় নতুন জীবন
নিস্পাপ চোখের জলে
যেন কাঁপে ভোরের শিশির
মাতাল করা সুবাসে
ভরে ওঠে শান্তির নীড়
রঙীন বনানী রঙ মাখা শরতে
ধোঁয়াটে সকালে জ্বালা ধরে তার দুই চোখে
ঘুমন্ত পৃথিবী যদি নেয় আজ শেষ নিঃশ্বাস
যদি জমাট আক্ষেপ ভেঙ্গে দেয় সব বিশ্বাস
সে দেখে
সে বোঝে
সে জানে
সে হবে স্বচ্ছ মানুষ
সে দেখে
সে বোঝে
সে জানে
সে হবে স্বচ্ছ মানুষ
সব স্বপ্নের শেষে সকালের স্নিগ্ধ হাওয়ায়
সম্ভাবনার মাঝে, সে থাকে নিশ্চুপ