Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Biswa Sathe Joge Jethay
Rupankar
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
সেইখানে যোগ তোমার সাথে আমারও
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
সেইখানে যোগ তোমার সাথে আমারও
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
নয়কো বনে, নয় বিজনে, নয়কো আমার আপন মনে
নয়কো বনে, নয় বিজনে, নয়কো আমার আপন মনে
সবার যেথায় আপন তুমি, হে প্রিয়
সেথায় আপন আমারও
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
সবার পানে যেথায় বাহু পসারো
সেইখানেতেই প্রেম জাগিবে আমারও
সবার পানে যেথায় বাহু পসারো
সেইখানেতেই প্রেম জাগিবে আমারও
গোপনে প্রেম রয় না ঘরে
আলোর মতো ছড়িয়ে পড়ে
গোপনে প্রেম রয় না ঘরে
আলোর মতো ছড়িয়ে পড়ে
সবার তুমি আনন্দধন, হে প্রিয়
আনন্দ সেই আমারও
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
সেইখানে যোগ তোমার সাথে আমারও
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো