Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Bhalo Meye
Suman Chatterjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ভালো মেয়েরা বাবার কথা শোনো
ভালো উর্দি শোনো টাকার কথা
প্রশাসনের আদর যদি চাও
করো না যেন রীতির অন্যথা
ভালো মেয়েরা বাবার কথা শোনো
ভালো উর্দি শোনো টাকার কথা
প্রশাসনের আদর যদি চাও
করো না যেন রীতির অন্যথা
ভালো ছেলেরা রীতির কথা শোনে
Vote bank-এ account খুলে নেয়
নিজের ঘরে সেঁধিয়ে একমনে
প্রগতিশীল পার্টিকে ভোট দেয়
ভালো মেয়েরা বাবার কথা শোনো
ভালো উর্দি শোনো টাকার কথা
প্রশাসনের আদর যদি চাও
করো না যেন রীতির অন্যথা
বস্তি থেকে চাঁদ ধরতে গেলে
তলা ভাবে সদর দপ্তরে
কোথায় এই দুঃসাহস পেলে
মরো এবার মাশুল মনে করে
ভালো মেয়েরা বাবার কথা শোনো
ভালো উর্দি শোনো টাকার কথা
প্রশাসনের আদর যদি চাও
করো না যেন রীতির অন্যথা
কোথায় কাটা, ধাক্কা কোন ট্রেনে
হিসেব নেই, রহস্যটা থাক
মিথ্যেটাকে সত্যি বলে মেনে
ছেলে নাহয় মরেই বেঁচে যাক
কোথায় কাটা, ধাক্কা কোন ট্রেনে
হিসেব নেই, রহস্যটা থাক
মিথ্যেটাকে সত্যি বলে মেনে
ছেলে নাহয় মরেই বেঁচে যাক