Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Amar Din Phuralo
Sagar Sen
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আমার দিন ফুরালো
ব্যাকুল বাদলসাঁঝে
আমার দিন ফুরালো
গহন মেঘের নিবিড় ধারার মাঝে
আমার দিন ফুরালো
বনের ছায়ায় জলছলছল সুরে
হৃদয় আমার কানায় কানায় পূরে
খনে খনে ওই গুরুগুরু তালে তালে
গগনে গগনে গভীর মৃদঙ বাজে
আমার দিন ফুরালো
কোন্ দূরের মানুষ যেন এল আজ কাছে
তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে
কোন্ দূরের মানুষ যেন এল আজ কাছে
তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে
বুকে দোলে তার বিরহব্যথার মালা
গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা
মনে হয় তার চরণের ধ্বনি জানি
হার মানি তার অজানা জনের সাজে
আমার দিন ফুরালো
ব্যাকুল বাদলসাঁঝে
আমার দিন ফুরালো