Koste Achi Jene
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
কষ্টে আছি জেনে যদি ভালো লাগে
কষ্ট আরো কুড়িয়ে নেব
কষ্টে আছি জেনে যদি ভালো লাগে
কষ্ট আরো কুড়িয়ে নেব
ভালো আছি জেনে যদি লাগে দুঃখ
ভালো থাকা তবে আগুনে পোড়াব
কষ্টে আছি জেনে যদি ভালো লাগে
কষ্ট আরো কুড়িয়ে নেব
আমার কোনোকিছু তোমারই চোখে
যদি না ভালো লাগে কোনোদিনই
তবুও আমি তোমারই ঘৃণার কাছে
থাকব হয়ে চিরঋণী
আমার কোনোকিছু তোমারই চোখে
যদি না ভালো লাগে কোনোদিনই
তবুও আমি তোমারই ঘৃণার কাছে
থাকব হয়ে চিরঋণী
চোখের এ জলে যদি ব্যথা লাগে
এ হৃদয় বালুচর করে দেবো
কষ্টে আছি জেনে যদি ভালো লাগে
কষ্ট আরো কুড়িয়ে নেব
পাওয়ার আশা করে বাসিনি ভালো
হোক না বিরহজ্বালা শুধু আমারই
জেনেও আমি তোমাকে আপন ভেবে
কাটাব জীবন একাকী
পাওয়ার আশা করে বাসিনি ভালো
হোক না বিরহজ্বালা শুধু আমারই
জেনেও আমি তোমাকে আপন ভেবে
কাটাব জীবন একাকী
মুখের কথায় যদি ক্ষতি হয়ে যায়
নীরবতা দিয়ে মুখ ঢেকে দেবো
কষ্টে আছি জেনে যদি ভালো লাগে
কষ্ট আরো কুড়িয়ে নেব
ভালো আছি জেনে যদি লাগে দুঃখ
ভালো থাকা তবে আগুনে পোড়াব
কষ্টে আছি জেনে যদি ভালো লাগে
কষ্ট আরো কুড়িয়ে নেব