Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nihoto Narike
Ayub Bachchu
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
এই শহরের কতশত অট্টালিকার ফাঁকে
আমার জানালা ভরে ছবি হয়ে ঝুলছে আকাশ
আমি আর একফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস, হয়েছি উদাস
এখন রাত জেগে, জানালায় মাথা রেখে
তুমিও কি দেখছো আকাশ আমারই মতো?
এখন রাত জেগে জানালায় মাথা রেখে
তুমিও কি দেখছো আকাশ আমারই মতো?
আমি আর একফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস
নির্জন এই রাতে, ও চাঁদ, প্রিয় চাঁদ
কিছু ঘুম দাও না এনে আমার দু'চোখে
নির্জন এই রাতে, ও চাঁদ, প্রিয় চাঁদ
কিছু ঘুম দাও না এনে আমার দু'চোখে
আমি আর একফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস
এই শহরের কতশত অট্টালিকার ফাঁকে
আমার জানালা ভরে ছবি হয়ে ঝুলছে আকাশ
আমি আর একফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস, হয়েছি উদাস