Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Shohid Shoroni
Artcell
Popularity · Moderate
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ভোর হোক তোমার জানালায়
ভোর হোক ধ্বংসস্তূপে
চাপা পড়া শহরে
শহীদ সরণীর পিচ ঢালা পথে
রৌদ্র আসুক আশাবাদী অক্ষর হয়ে
বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক
মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে
তোমার স্থল-মাইন
আবাদি মাটির প্রাণরসে ভিজে
কান্নাসিক্ত পৃথিবী হোক
তোমার জানালায় মৃত শিশু পড়ে থাকে
যুদ্ধাহত সময়ের বাসি রোদ
কবির মতো দুঃস্থ উদার হোক
তোমার ব্যারাকে ব্যবহৃত প্রতিটি সৈনিক হৃদয়
তোমার বিনিদ্র প্রহরার রাত
শব্দ পাক মানুষের গরাদ ভাঙার
ভোর হোক তোমার অন্ধ চোখে
যুদ্ধের অহর্নিশ ধ্বংসস্তূপ, ইতিহাস
তোমার বিনিদ্র প্রহরার রাত
শব্দ পাক মানুষের গরাদ ভাঙার
ভোর হোক তোমার অন্ধ চোখে
যুদ্ধের অহর্নিশ ধ্বংসস্তূপ, ইতিহাস
বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক
মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে
কবির মতো দুঃস্থ উদার হোক
তোমার ব্যারাকে ব্যবহৃত সৈনিক হৃদয়