Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Lutpat Hoye Jabe
James
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
চলতি পথে জাদুকর ভালোবাসা
প্রেমিক ডাকাতের মত
তোমাকে ছিনিয়ে নেবে
মৌসুমী বাতাসে
উড়ে যাবে ভালবাসা
হৃদয়ের চোরা পথে
তুমি হারিয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে
চোখের ইশারায়
ছুড়ে দেবো সুতীক্ষ্ণ চুম্বন
তুমি দিশেহারা হয়ে যাবে
তুমি পথহারা হয়ে যাবে
অনন্ত আকাশে
উড়ে যাবে ভালোবাসা
অন্তরে মাঠে-ঘাটে
তুমি সব বিকিয়ে দেবে
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তর্জনি উচিয়ে
জ্বেলে দেবো সবুজ আগুন
তুমি নজরবন্দী হয়ে যাবে
তুমি ঘুমহারা হয়ে যাবে
নিশাচর স্বপনে আততায়ী ভালোবাসা
ভবঘুরে এই বুক
তোমাকে কাছে টেনে নেবে
এই চোখে তাকিয়ো না
তুমি লুটপাট হয়ে যাবে
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
এই চোখে তাকিয়ো না
তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে