Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Happy New Year
Anupam Roy
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
যাচ্ছে চলে যাচ্ছে যাক
যে যার মতো হাঁটতে থাক
আজকে যে 31st-এর রাত
আমি একা বাড়িতেই
আমার কোথাও যাওয়ার নেই
প্রতি বছরই নিজের ছায়ার সঙ্গে আঁতাত
The number you trying to call
Is presently busy
নতুন বছর দিচ্ছে ডাক
যে যার ছাদেই নাচতে থাক
১২ টা বাজতে দেরি নেই
একা একা আমিও
নাচছি, পারলে থামিও
বাড়ছে বয়েস আমারও দেখতে দেখতে
মন তোমার
যদি চায় তবে দেখা করে যেও
আমিও তো চাই
বুকে টেনে নিয়ে তোমায়
Happy New Year বলি
Whiskey বোঝে দুঃখ-সুখ
রাতের নেশায় শেষ চুমুক
কাল কিছু মনে থাকবে না
জানলা দিয়ে দেখতে যাই
স্মৃতির বাক্সে হোঁচট খাই
যন্ত্রণা হবে কি?
কেউ খবর রাখবে না
মন তোমার
যদি চায় তবে দেখা করে যেও
আমিও তো চাই
বুকে টেনে নিয়ে তোমায়
Happy New Year বলি
নতুন বছর নতুনেই
পুরনো হবে দু'দিনেই
তুমি ফিরে তো আসবে না
শেষ তো নেই চাওয়া পাওয়ার
কিচ্ছু নতুন নেই হওয়ার
আমি কোনো resolution
রাখতেই চাই না
মন তোমার
যদি চায় তবে দেখা করে যেও
আমিও তো চাই
বুকে টেনে নিয়ে তোমায়
Happy New Year বলি