Barshanmandrito Andhakare
Rabindranath Tagore feat. Srikanta Acharya & Rabindra Sangeet
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি
তোমারই এ দ্বারে,
পথিকেরে লহ ডাকি
তব মন্দিরের একধারে।।
বনপথ হতে সুন্দরী,
এনেছি মল্লিকা মঞ্জরী
তুমি লবে নিজ বেণি বন্ধে
মনে রেখেছি এ দুরাশারে।।
কোন কথা নাহি বলে
ধীরে ধীরে ফিরে যাব চলে।
ঝিল্লী ঝঙ্কৃত নিশীথে পথে যেতে
বাঁশরীতে শেষ গান পাঠাব তোমা পানে
সেই সুখহারে।।