Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Joan Of Arc - Kothaay Niye Jaabe Aamay Bolo
Rupam Islam
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
কোথায় নিয়ে যাবে আমায় বলো
যেখানে নিয়ে যেতে চাও চলো
আমি তৈরি তোমার সৈন্য হতে
আমার যুদ্ধের খোঁজে পাখি
কেনো লড়ে যেতে চাইছ একাকী
কোনো আগুন জ্বলা হো
ও আমার যুদ্ধের খোঁজে পাখি
কেনো লড়ে যেতে চাইছ একাকী
কোনো আগুন জ্বলা ভবিষ্যতে
অলৌকিক কোনো উপহাসে
শোনো ঈশ্বর কাঁদে পরবাসে
হৃদয়ে রক্তদূষণ কষ্ট ভীষণ
তুমি প্রতিরোধ হয়েছ যুবতী
তুমি জীবন্ত আগুনে অসতী
জলন্ত জীবন, নষ্ট জীবন
পোড়ে স্বাধীনতা দারুণ দহনে
পোড়ে প্রকাশ্যে অথবা গোপনে
তার ভস্ম মেশে কোন সমুদ্রতে
আমার যুদ্ধের খোঁজে পাখি
আজও পুড়ে যেতে চাইছ একাকী
দেখো আগুন জ্বলে ভবিষ্যতে
কোথায় নিয়ে যাবে আমায় বলো
যেখানে নিয়ে যেতে চাও চলো
আমি তৈরি তোমার সৈন্য হতে
আমার যুদ্ধের খোঁজে পাখি
কেনো লড়ে যেতে চাইছ একাকী
কোনো আগুন জ্বলা ভবিষ্যতে
পোড়ে স্বাধীনতা দারুণ দহনে
পোড়ে প্রকাশ্যে অথবা গোপনে
তার ভস্ম মেশে কোন সমুদ্রতে
আমার যুদ্ধের খোঁজে পাখি
আজও পুড়ে যেতে চাইছ একাকী
দেখো আগুন জ্বলে ভবিষ্যতে