Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Jete Jete Ekla Pathe
Indrani Sen
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি
ঝড় এসেছে, ওরে ওরে
ঝড় এসেছে, ওরে
এবার ঝড়কে পেলেম সাথি
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি
আকাশ-কোণে সর্বনেশে
ক্ষণে ক্ষণে উঠছে হেসে
আকাশ-কোণে সর্বনেশে
ক্ষণে ক্ষণে উঠছে হেসে
প্রলয় আমার কেশে বেশে
করছে মাতামাতি
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি
যে পথ দিয়ে যেতেছিলেম
ভুলিয়ে দিল তারে
আবার কোথা চলতে হবে
গভীর অন্ধকারে
যে পথ দিয়ে যেতেছিলেম
ভুলিয়ে দিল তারে
আবার কোথা চলতে হবে
গভীর অন্ধকারে
বুঝি বা এই বজ্ররবে
নূতন পথের বার্তা কবে
বুঝি বা এই বজ্ররবে
নূতন পথের বার্তা কবে
কোন পুরীতে গিয়ে তবে
প্রভাত হবে রাতি
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি
ঝড় এসেছে, ওরে ওরে
ঝড় এসেছে, ওরে
এবার ঝড়কে পেলেম সাথি
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি