Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ke Bole
Apekkhik
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
কী হবে তারার পানে চেয়ে খুঁজে ফেরা জীবনের মানে?
কী হবে আঁধারটাকে জড়িয়ে অভিমানে?
কী হবে তারার পানে চেয়ে খুঁজে ফেরা জীবনের মানে?
কী হবে আঁধারটাকে জড়িয়ে অভিমানে?
স্মৃতিরা পিছু টানে
পুরনো কতো সুরে আর গানে
কী হবে আর খুঁজে ভুল জীবনের অভিধানে?
কে বলে?
কে বলে আমি ভালো নেই?
এই তো আছি বেশ!
সুরে আছি, গানে নেই
জীবনের মানে নেই
পথ চাওয়া নিরুদ্দেশ
কে বলে আমি ভালো নেই?
এই তো আছি বেশ!
সুরে আছি, গানে নেই
জীবনের মানে নেই
পথ চাওয়া নিরুদ্দেশ
ক্ষণিকেই আলো, ক্ষণিকেই আঁধার
বেঁচে নাও তবু ক্ষণিকেই বাঁচা
ক্ষণিকেই আলো, ক্ষণিকেই আঁধার
বেঁচে নাও তবু ক্ষণিকেই বাঁচা
কী হবে আর হিসেব কষে জীবনে অকারণ?
ভেবো না মিছে একাই তুমি
স্বপ্নগুলো আকাশচুমি
আলো আর আঁধারে কেটে যাবে তবু জীবন
একে একে বেলাশেষে মেঘেরাও যায় ভেসে
পাখিরাও উড়ে উড়ে নীড়ে ফিরে যায়
কেউ তবু কারো নয়, সবই মিছে অভিনয়
ভালো থাকা না থাকা সবই মায়াময়
একে একে বেলা শেষে মেঘেরাও যায় ভেসে
পাখিরাও উড়ে উড়ে নীড়ে ফিরে যায়
কেউ তবু কারো নয়, সবই মিছে অভিনয়
ভালো থাকা না থাকা সবই মায়াময়
কে বলে আমি ভালো নেই?
এই তো আছি বেশ!
সুরে আছি, গানে নেই
জীবনের মানে নেই
পথ চাওয়া নিরুদ্দেশ
কে বলে আমি ভালো নেই?
এই তো আছি বেশ!
সুরে আছি, গানে নেই
জীবনের মানে নেই
পথ চাওয়া নিরুদ্দেশ