Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Auporibortito
Rupam Islam
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
রোজ খুন ক'রে কত বোবা কান্নাই
হাত ধুয়ে গাই দুঃখের লালাবাই
রোজ খুন ক'রে কত বোবা কান্নাই
হাত ধুয়ে গাই দুঃখের লালাবাই
কত অতৃপ্ত আত্মার গাল খাই
তবু আমি থেকে যাই সেই হাল্কাই
হাল্কাই
হাল্কাই
আমি থেকে যাই সেই হাল্কাই
আমাকে খুঁজে সে কত কত পথ হেঁটে যায়
তার কত রাত জাগতে জাগতে কেটে যায়
তবু মাঝরাতে কাকে দেখে রাস্তায়
এক লহমায় আমাকেও ভুলে যায়
ভুলে যায়
ভুলে যায়
তুমি ভাল হতে পারো
তুমি মন্দ হতে পারো
কারও বন্ধু হতে গেলে
তুমি শত্রু হবে কারও
তুমি তালি দিতে পারো
তুমি গালি দিতে পারো
তবে ভাল হত বুঝতে যদি
দুঃখটা আমারও
আমার ইচ্ছেশক্তি সর্বজনবিদিত
কোনও একটি দেশে একটি পাখি ডাকিত
আমার ইচ্ছে হতেই ডাকা হল বন্ধ তার
ধুত্তেরি এ গানে তা লেখার কী দরকার
কী দরকার
কী দরকার
আসলে আমি শান্তিপ্রিয় এক ভদ্রলোক
তাই চাই না তোমার বেলাতেও এমনটা হোক
শুধু চাইছি তোমরা থেকো সুখে শান্তিতে
তাই ভয়দেখানি অস্ত্রে হচ্ছে শান দিতে
শান দিতে
শান দিতে
ভাবতে পারো ভালবাসি
ভাবতে পারো করি ঘৃণা
আমি তোমার ভাবনাতে
না কোনও কর তো বসাচ্ছি না
চলো যুদ্ধে যেতে হবে
আক্রান্ত জন্মভূমি
মারো কিংবা মরো বললে পরে
কোনটা বাছবে তুমি
কোনটা বাছবে?
কোনও নেকড়ে আজও ওত পেতে
তার মগজে
আর আজকে রাতটা লাগছে
বড় লম্বা
আমাকে খুঁজে সে কত কত পথ হেঁটে যায়
তার কত রাত জাগতে জাগতে কেটে যায়
তবু মাঝরাতে কাকে দেখে রাস্তায়
এক লহমায় আমাকেও ভুলে যায়
ভুলে যায়
ভুলে যায়
ভুলে যায়
ভুলে যায়
ভুলে যায়
ভুলে যায়
অমৃতের খোঁজে সে কত কত পথ হেঁটে যায়
তার কত রাত ভাবতে ভাবতে কেটে যায়
তবু আজকে রাতটা লাগছে বড় লম্বা যে
কোনও নেকড়ে আজও ওত পেতে তার মগজে
মগজে
মগজে
মগজে
মগজে
মগজে
মগজে
মগজে
মগজে
মগজে
মগজে
মগজে