Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ta Bole Ki Prem Debo Na
Manna Dey
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
তা বলে কি প্রেম দেবে না
যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে?
যদি জগাই মাধাই না থাকতো
তবে নিমাইকে কি চিনতো লোকে?
তা বলে কি প্রেম দেবে না
যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে?
পুরাণেই তো আছে বলা
সোমরসেতে ভিজিয়ে গলা
পুরাণেই তো আছে বলা
সোমরসেতে ভিজিয়ে গলা
ছুটতো আগুন দ্বিগুন হয়ে
মহাদেবের তিনটি চোখে
তবে কেন মাতাল হলে
কথা ওঠে মর্ত্যলোকে?
যদি জগাই মাধাই, ঠিক বলিনি?
যদি জগাই মাধাই না থাকতো
তবে নিমাইকে কি চিনতো লোকে?
তা বলে কি প্রেম দেবে না
যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে?
নানান জ্বালায় জ্বলে মরি
তাই তো একটু নেশা করি
নানান জ্বালায় জ্বলে মরি
তাই তো একটু নেশা করি
এমন দোসর কে আছে আর
মানুষেরই দুঃখ-শোকে?
নেশার ঘোরে কী বলতে কী
বলে ফেলি একে ওকে?
যদি জগাই মাধাই, কিছু মনে করো না
যদি জগাই মাধাই না থাকতো
তবে নিমাইকে কি চিনতো লোকে?
তা বলে কি প্রেম দেবে না
যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে?
তা বলে কি প্রেম দেবে না
যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে?