Jodi Alo Ashto
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
যদি একটু আলো আসত
যদি সত্যি ভালোবাসত
তবে কেউ কাউকে ছেড়ে যেত না
এই হাহাকার মেশানো ভুল
এই ক্লান্তির কালো ফুল
চোখের নিচে জায়গা পেত না
ভালো কেউ বাসে না
বুঝে না এই হৃদয়
আমার সাথেই বলো কেন এমন হয়?
হায় হৃদয়! (হায় হৃদয়)
ও আমার সাথেই বলো কেন এমন হয়?
মন ভালো চায় না
সান্ত্বনা পায় না
জানলায় শীতল চন্দ্রমা ছড়ায় না
দিন কই রাত কই
কোথা আছি, কোথা নই
নোনাজলটাও ঠিকমতো গড়ায় না
যদি মমতায় মন ভাসত
যদি একটু মায়া আসত
তবে চাঁদটা তিমিরে লুকায় যেত না
এই হাহাকার মেশানো ভুল
এই ক্লান্তির কালো ফুল
চোখের নিচে জায়গা পেত না
ভালো কেউ বাসে না
বুঝে না এই হৃদয়
আমার সাথেই বলো কেন এমন হয়?
হায় হৃদয়! (হায় হৃদয়)
ও আমার সাথেই বলো কেন এমন হয়?