Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mor Priya Hobe Eso Rani
Manabendra Mukherjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
মোর প্রিয়া হবে এসো রানি
দেব খোঁপায় তারার ফুল
কর্ণে দোলাব তৃতীয়া তিথির
চৈতী চাঁদের দুল
খোঁপায় তারার ফুল
মোর প্রিয়া হবে এসো রানি
কন্ঠে তোমার পরাবো বালিকা
হংস-সারির দুলানো মালিকা
কন্ঠে তোমার পরাবো বালিকা
হংস-সারির দুলানো মালিকা
বিজলী জরীণ ফিতায় বাঁধিব
মেঘ রঙ এলো চুল
দেব খোঁপায় তারার ফুল
মোর প্রিয়া হবে এসো রানি
জোছনার সাথে চন্দন দিয়া
মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি
আলতা পরাব পায়
জোছনার সাথে চন্দন দিয়া
মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি
আলতা পরাব পায়
আমার গানের সাত-সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া
তোমারে ঘেরিয়া গাহিবে আমার
কবিতার বুলবুল
দেব খোঁপায় তারার ফুল
মোর প্রিয়া হবে এসো রানি
দেব খোঁপায় তারার ফুল