Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sare Jahan Se Aachha
Nachiketa Chakraborty
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
আমার পরিচয়, বেকার যুবক আমি
সম্বল একটাই, দৈন্য
Degree-'র ভাঁড়ারেতে তবু কিছু মাল আছে
পকেটের ভাঁড়ারটা শূন্য
যেদিকেই তাকাই না, দেখি জন-অরণ্য
সে অরণ্যেই দেখি মানুষের আপন্ন
বধূকে পোড়ানো হয়, অধর্ম জয়ী হয়
মানুষের রক্তেই দিনলিপি সই হয়
হাসপাতালের bed-এ TB রোগীর সাথে
খেলা করে শুয়োরের বাচ্চা
তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে
सारे जहाँ से अच्छा
লাঞ্চনা গঞ্জনা মাখা অভিযোজনে
রপ্ত করেছি নিজেকে
অসৎ হবার বহু বহু প্রচেষ্টায়
ব্যর্থ করেছি নিজেকে
চাকরির সন্ধানে সুখতলা ক্ষয়ে যায়
গঙ্গার জল তবু একই ভাবে বয়ে যায়
ঘুষ, ঘুষ, ঘুষের এক ঘুসঘুসে জ্বরে
গোটা দেশ চিৎকার করে ডাকে ডাক্তার
ডাক্তার উড়ে আসে ঋণের ওষুধ নিয়ে
গঙ্গার পূজো হয় গঙ্গার জল দিয়ে
বছরের অন্তে budget-এর যন্ত্রে
পিষে দেই জীবনটা গচ্চা
তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে
सारे जहाँ से अच्छा
প্রার্থীর যোগ্যতা অথবা অভিজ্ঞতা
Employment exchange-এর দীনতা
কোনোকিছুই কোনোকিছুকে ঢাকে না
আর লোক অথবা বিধান, যেদিকেই তাকান
রাজনীতিজ্ঞ হতে যোগ্যতা লাগে না
হাজার প্রতিশ্রুতি বাতাসেই বয়ে যায়
চলছে না, চলবে না, তবু তাই হয়ে যায়
কতশত শয়তান হতে চায় ভগবান
আল্লাহ না বড়ো রাম, এই চলে অবিরাম
খুনোখুনি লাঠালাঠি অবিরাম অনুক্ষণ
এদিকে তোমার আমার পেটেতে ছুঁচোর ডন
সমাজবিরোধী কিছু করে বলে মাথা উঁচু
সমাজবাদের পথই সাচ্চা
তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে
सारे जहाँ से अच्छा