Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tomar Shawhorey
Anjan Dutt
Popularity · Moderate
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
তোমার শহরে চোর থাকেনা
তোমার শহরে লোক মরে না
তোমার শহর ধর্ম মানে না
তোমার শহর মিথ্যে জানে না
তোমার শহরে চোর থাকেনা
তোমার শহরে লোক মরে না
তোমার শহর ধর্ম মানে না
তোমার শহর মিথ্যে জানে না
কখনো ভেবেছো কিভাবে পালাবে?
সীমিত উৎসব কবে যে ফুরোবে?
এখনও চাবিওয়ালা ডেকে যায়
এখনও বাজারে কফিন বিক্রি হয়
এখন তোমার দুইহাত আঁকড়াতে যা চায়
জানিনা তা রাখবে কোথায়
এইবারই শেষবার আরেকটা সুযোগ নাও
বাঁচার জন্যই আবার বাঁচতে চাও...
তুমি তোমার ঈশ্বরকে দেখোনি
ঈশ্বরও তোমাকে চেনেনা
কোন পাশ ফিরে ঘুমোতে ভালোবাসো
তুমি ছাড়া কেউই জানেনা
এখনও অসহায় দাঁড়িয়ে রাস্তায়
জলে গা ভিজিয়ে বর্ষায়
চোখ মুছতে মুছতে গাড়ি চলে যায়
কালো ছাতা ঝাপসা হয়ে যায়
এখন তোমার দুইহাত আঁকড়াতে যা চায়
জানিনা তা রাখবে কোথায়
এইবারই শেষবার আরেকটা সুযোগ নাও
বাঁচার জন্যই আবার বাঁচতে চাও...
এখন তোমার দুইহাত আঁকড়াতে যা চায়
জানিনা তা রাখবে কোথায়
এইবারই শেষবার আরেকটা সুযোগ নাও
বাঁচার জন্যই আবার বাঁচতে চাও...