নীল সাগরে (কথা ও সুরঃ গৌতম চট্টোপাধ্যায়, অপ্রকাশিত গান)
Sandeep Biswas
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
নীল সাগরে, অতল গভীরে
গাংচিল ওড়ে আর কতো গান গায়,
তোমার আকাশে আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়,
তোমার আকাশে আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়।
রঙিন আতসবাজী
ছোট ছোট স্মৃতি সব
ভীড় করে আকাশে আবার মিলায়,
হায় হায় দিন যায়
রাত যায় সব যায়,
তবু আমি বসে থাকি, তোমার আশায়।
নীল সাগরে, অতল গভীরে
সোনালী ঝিনুক কতো স্বপ্ন ছড়ায়,
তোমার গভীরে আমার ডুবুরী মন
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়,
তোমার গভীরে আমার ডুবুরী মন,
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়।
নীল সাগরে, অতল গভীরে
গাংচিল ওড়ে আর কতো গান গায়,
তোমার আকাশে আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়,
তোমার গভীরে আমার ডুবুরী মন,
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়।