Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Hote Pare Klitche
Chandrabindoo
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
হতে পারে cliche তেলচিটে বালিশে
সত্যি কথা জমলে যেমন হয়
আর, কী রোদ্দুর যে উঠতো, আলোই যেন ঈশ্বর
দিনের মধ্যে catch ধরেছি দশটা সূর্যোদয়
ওই তো হাঁটছি, সত্যি তখন বড্ড রোগা
হিসেব করছি নোবেল পেতে দশ না বারো
বাজার বইতে এহাত ওহাত আউপাতালি
কোন বালিকা, তোমরা কি ভাই বলতে পারো?
যেন তোমায় আনলাম দূরপাল্লার জানলায়
বাইরে সবাই এক সেকেন্ডের shot
ভীষণ গরম স্যুপটায় যেই রেখেছি ওষ্ঠ
তোমার ঠোঁটে ফোস্কা পড়ে তীব্র স্পিকটি নট
ওই যে হাঁটছি দিব্যি দু'জন লরেল-হার্ডি
কুড়মুড়িয়ে মাড়িয়ে যাচ্ছি হিংসে-দানা
ফাঁকা ক্লাসে জোর করেছি, ঘাট হয়েছে
চললো এখন ফ্যাঁচফ্যাঁচানি রুমাল বেচে
এ ঘরে থাক ঝুরো সন্ধ্যে
নীচু মেঘের মতো রাত্রি, লাল রং
আলাপী বুড়ো এই ভরদুপুর
পথে রাংতা বাগান
কলকা করা বাক্য, অসভ্য নাম স্বাক্ষর
পার্কে বেঞ্চি দৌড়ে আসছে আজকে আমার turn
ওই যে হাঁটছি মুদ্রাদোষে নাকটা ঘষে
আড্ডা মানেই second half-এ খেলছি solo
গুঁজবো না শার্ট, আমার পাড়া smart পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণসভাও লিখতে হলো
ওই তো হাঁটছি এক পা টেনে, strap-টা ছেঁড়া
ঝাঁকড়া চুলে লাইন গাঁথা দশ বা বারো
একটা-দু'টো পাপ করেছি ছোট্ট দেখে
লেবুর গন্ধে ভর্তি জীবন বলতে পারো