Sajani Sajani Radhikalo
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া
মৃদুল গমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া
সজনি সজনি
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া
পিনহ ঝটিত কুসুমহার
পিনহ নীল আঙিয়া
পিনহ ঝটিত কুসুমহার
পিনহ নীল আঙিয়া
সুন্দরী সিন্দূর
সুন্দরী সিন্দূর দেকে
সীঁথি করহ রাঙিয়া
সহচরি সব নাচ নাচ
মিলন-গীতি গাও রে
চঞ্চল মঞ্জীর-রাব
কুঞ্জগগন ছাও রে
সজনি অব উজার মঁদির
কনকদীপ জ্বালিয়া
সজনি অব উজার মঁদির
কনকদীপ জ্বালিয়া
সুরভি করহ কুঞ্জভবন
গন্ধসলিল ঢালিয়া
মল্লিকা চামেলী বেলি
কুসুম তুলহ বালিকা
গাঁথ যূথি, গাঁথ জাতি
গাঁথ বকুল-মালিকা
তৃষিতনয়ন ভানুসিংহ, ভানুসিংহ
তৃষিতনয়ন ভানুসিংহ
কুঞ্জপথম চাহিয়া
মৃদুল গমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া
সজনি সজনি
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া
মৃদুল গমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া
সজনি সজনি