Baba Mayer Pocket
Bangla Five
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
বাবা মায়ের পকেটে টাকা থাকেনা
থাকে মান সম্মান থাকে মান সম্মান
বাবা মায়ের পকেটে টাকা থাকেনা
থাকে মান সম্মান থাকে মান সম্মান
কোন ছেলের বাপ কিংবা মেয়ের বাপ
কোন ছেলের মা কিংবা মেয়ের মা
তাকে চলতে হয়, সমাজে থাকতে হয়
পাঁচটা লোকের মাঝে বসতে হয়
ভীড়ে ভীড়ে রাস্তায় হাঁটতে হয়
মাথা উঁচু করে বাঁচতে হয়
আবার সংসারটাকে দেখতে হয়
তাই ভেতরে ভেতরে ঠিকই ফেঁটে যায় প্রান
বাবা মায়ের পকেটে টাকা থাকেনা
থাকে মান সম্মান থাকে মান সম্মান
বাবা মায়ের পকেটে টাকা থাকেনা
থাকে মান সম্মান থাকে মান সম্মান
ছেলে পড়বে ভালো, চাকরী করবে ভালো
মেয়ে গুনবতী হোক বিয়ের গতি
কতো সাধ আহ্লাদ বড় হবে সন্তান
বাবা মাকে দিয়ে দেবে ঠিক প্রতিদান
তাদের সমাজে রাস্তায় চলতে হয়
আবার মাথা উঁচু করে বাঁচতে হয়
তাই স্বপ্নের সীমানায়- ঘুরপাকে বড় হয়
অভাগী মধ্যবিত্তের সন্তান
বাবা মায়ের পকেটে টাকা থাকেনা
থাকে মান সম্মান থাকে মান সম্মান
বাবা মায়ের পকেটে টাকা থাকেনা
থাকে মান সম্মান থাকে মান সম্মান
মায়ের গর্ভ পিতার ঔরষে
দুনিয়া দেখছি দুনিয়ায় এসে
চোখ ফোঁটে মুখ ফোঁটে দেখি স্বপ্ন
থামাই স্বপ্ন যাহা সর্বনাশে
সব স্বপ্ন আমার দেখা বারণ
হচ্ছি অসামাজিকতার কারণ
সব স্বপ্ন সে আমার তো নয়
ভুলতে বসেছি সামাজিক পরিচয়
বাবা মায়ের পকেট থাক বা না থাক
স্বপ্ন থাকে- থাকে আকাশ সমান
সেই আকাশে কড়া পাহাড়া থাকে
থাকে মান সম্মান থাকে মান সম্মান
তাই-
বাবা মায়ের পকেটে টাকা থাকেনা
থাকে মান সম্মান থাকে মান সম্মান
বাবা মায়ের পকেটে টাকা থাকেনা
থাকে মান সম্মান থাকে মান সম্মান