Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Amra Shobai Chithi
Durnibar Saha
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
চিঠির মতো চিনে চিনে
তোমার বাড়ির পথে যাই যদি
জানাতে চাই ভিতর ভিতর
উথাল পাথাল হলো কথার নদী
বাইরে খামে ডাকের টিকিট
শান্ত হাতে নাম ঠিকানা লেখা
ভিতর কাঁপে অপেক্ষাতে
কখন চিঠি পাবে তোমার দেখা
আমরা সবাই চিঠি রে ভাই
ডাকের টানে যাই ভেসে যাই
বলতে ডরাই, মুখ বুজে তাই
প্রেমের ডাকে যাই ভেসে যাই
কয়দিনে মুখ খুলবে চিঠির
কেউ জানে না কয় জোড়া হাত ঘুরে
কারোর চিঠি অল্প যাবে
কারোর চিঠি যাবে অনেক দূরে
কারোর চিঠি ফিরবে ঘরে
ছটফটানো মনের কোনো ভুলে
আমার চিঠি শিউরে ওঠে
খামের গায়ে তোমার আঙুল ছুঁলে
আমরা সবাই চিঠি রে ভাই
ডাকের টানে যাই ভেসে যাই
বলতে ডরাই, মুখ বুজে তাই
প্রেমের ডাকে যাই ভেসে যাই
আমরা সবাই চিঠি রে ভাই
ডাকের টানে যাই ভেসে যাই
বলতে ডরাই, মুখ বুজে তাই
প্রেমের ডাকে যাই ভেসে যাই