Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ratrir Prohori
Circus Police
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
হাজারো তারা মিলে
তোমার নকশা আঁকে
মহাকাশের শিল্পঘরে
উপকূল জ্বেলে ওঠে
লালচে-হলুদে, জোনাকিদের উৎসবে
মেঘের শহর থেকে পারি দেয়
রঙিন পালের
উড়োজাহাজে, রাত্রির দেবতারা
অবতরণ করে
একবার যদি দেখিতে
আমার দুচোখ দিয়ে
রাত্রির আলিঙ্গনের চালে যদি
একবার জড়াতে
আঁধারের উষ্ণতার সাথে যদি
মুখোমুখি হতে
বারেবারে ফিরে আসতে এই প্রহরীর রাজত্বে
হাজারো পরীদের
রানীর স্পর্শে
পরমের তুফান জেগে ওঠে
ডাকাতিয়া সুরে দল বেঁধে
পাপিয়ারা গুনগুন করে তোমায় ডাকে
মেঘের শহর থেকে পারি দেয়
রঙিন পালের
উড়োজাহাজে, রাত্রির দেবতারা
অবতরণ করে
একবার যদি দেখিতে
আমার দুচোখ দিয়ে
রাত্রির আলিঙ্গনের চালে যদি
একবার জড়াতে
আঁধারের উষ্ণতার সাথে যদি
মুখোমুখি হতে
বারেবারে ফিরে আসতে এই প্রহরীর রাজত্বে
একবার যদি দেখিতে
আমার দুচোখ দিয়ে
রাত্রির আলিঙ্গনের সাথে যদি
একবার জড়াতে
আঁধারের উষ্ণতার সাথে যদি
মুখোমুখি হতে
একবার যদি দেখিতে
আমার দুচোখ দিয়ে
বারেবারে ফিরে আসতে
বারেবারে ফিরে আসতে
বারেবারে ফিরে আসতে
এই প্রহরীর রাজত্বে