Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kal Theke Nai
Antik Mahmud
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
হয়তো কাল থেকে নাই
পিছনে সবই ছাড়তে চাই
যখন ফিরে তাকাই
একটা আর্তনাদ যে পাই
আমি শুরু থেকেই একা ছিলাম
বলার কেউ, ছিলোনা চলার কেউ
জীবনে সঙ্গ কেউ
আমার একা থাকার দিন ছিলো
সবখানে, ছিলোনা কেউ গানে
উপরে সব জানে
তাই তোদের দেখলে
মনে আমার লাগতো ঠিকই ভয়
না জানি, কবে আবার তোদের দেখি
ছাড়তে হয়, তোরা হাওয়া হয়ে
যাওয়ার আগে হারাবো আমি
(তোদের যেতে না দেখাটাই আমার জয়!)
জয়, সবার আগে আমি হারিয়ে গেলে
হয়তো কোনদিন, কোথায় আমায়
তোরা খুঁজে পেলে বলবি
গল্প আবার, ছিলাম তখন ছোট্ট ছেলে
এখন বন্দী সবাই
জীবন নামের যুদ্ধ জেলে
কী লেখা, কী দেখা?
কপালের সীমা রেখা
ভাবতাম কত বড় গল্প আমি
নিজে লিখছি একা
ভাবতাম গল্পে তোরা থাকবি
তোদের টানব এলোমেলো
গল্পের শেষ পারি নাই লিখতে পাতায়
হারিয়ে গেলো
হয়তো কাল থেকে নাই
পিছনে সবই ছাড়তে চাই
যখন ফিরে তাকাই
একটা আর্তনাদ যে পাই
হয়তো হবো একাকী
হারাব যেমনটা থাকি
আমার সেই স্বপ্নটার খোঁজে
সব হারালাম নাকি?
আমার কথা হলো
কত হলো স্মৃতি নিয়ে কথা
ঠিকই তোরা আমায়
ছেড়ে দিলি কোথায় ডুব?
আসলে বলতে পথে চলতে
যখন স্মৃতি মনে পড়ে
তোরা থাকলে না পাশে লাগে কষ্ট খুব
আমায় বলতো দেখি পাড়লে
তোরা একে একে ছাড়লে
দিন শেষে মিছে হেঁসে
একা থাকলো কে?
তোরা চলে গেলি গল্প-খাতার
পাতা গুলো নিয়ে
স্মৃতি না মধুর হয়?
ব্যাথাটা লাগছে কেন?
আমার সত্যি বলতে
তোদের কাছে চাওয়া পাওয়া নাই
আবার যা পেতে চাই
তা আনার সাধ্য তোদের নাই
(না তোরা আয়!)
But পারলে please
তোরা একা থাকা শিখায় দে
যেমন টা থাকতাম পড়ে
কোনায় আমার দেখার কেউ যে নাই
সত্যি বলতে খুশি
তোদের হাঁসি দেখে চরম
তোদের এই স্বপ্নটার হাসিটাই না
আমি করতে দেখতাম জড়ো?
তাহলে আগে থেকে জানার পড়ও
কেনো অবাক হই?
তোদের এই স্বপ্নে
বল আমার অস্তিত্ব কই?
যদি আরো আগে জানা যেত
ইতি গল্পের টানা হতো
এই গান লিখা লাগতো না নিজের
জায়গায় পড়ে আছি একা
পাবো না আর তোদের দেখা
একা বসে করবো কী যে?
যদি আরো আগে জানা যেত
ইতি গল্পের টানা হতো
এই গান লিখা লাগতো না নিজের
জায়গায় পড়ে আছি একা
পাবো না আর তোদের দেখা
একা বসে করবো কী যে?
হয়তো কাল থেকে নাই
পিছনে সবই ছাড়তে চাই
যখন ফিরে তাকাই
একটা আর্তনাদ যে পাই
হয়তো হবো একাকী
হারাব যেমনটা থাকি
আমার সেই স্বপ্নটার খোঁজে
সব হারালাম নাকি?
হয়তো কাল থেকে নাই
কাল থেকে নাই
পাশে চাই কিন্তু সেই উপায় নাই
যখন ফিরে তাকাই
লাভ কী হায়?
বল কে খুঁজে পায়
একা থাকা এই আমায়?
হয়তো হবো একাকী
হবো একাকী, পাবো দেখা কী?
নিজের ভাবনায় থাকি
আমার সেই স্বপ্নটার খোঁজে
সব হারালাম নাকি?
Ey yo! sorry man